চট্টগ্রামে পুড়েছে ৪ বসত ঘর
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগুনে পুড়ে গেছে চারটি বসত ঘর।
শুক্রবার বেলা ১টার দিকে উত্তর রাঙ্গুনিয়ার রানীর হাটে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তার বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে রানীরহাট বাজারের পাশে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের আরও তিনটি ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাউজান ও রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুটি গাড়ি গিয়ে বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান বিশ্বান্তর।
আগুনে চারটি বসতঘর পুড়ে কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
