২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিতে রেস্তোরাঁকে ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় এক রেস্তোরাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 11:07 PM

Updated : 12 Apr 2022, 03:16 AM

বৃহস্পতিবার নগরীর লালখান বাজার এলাকার ‘পিটস্টপ রেস্টুরেন্ট’কে এ জরিমানা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব-৭।

এতে বলা হয়, রেস্টুরেন্টের রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সহযোগিতায় অভিযানে র‌্যাব-৭ এর মেজর সুদীপ্ত শাহিন ও এএসপি মো. জালাল উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।