২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে যুবকের গলাকাটা লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শওকতুল ইসলাম সৈকত (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 05:59 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

বুধবার দুপুরে উপজেলার ছলিমপুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সীতাকুণ্ড থানার এসআই আশরাফুল আলম জানান ।

নিহত সৈকত আনোয়ারা উপজেলার বাসিন্দা আইয়ূব আলীর ছেলে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই আশরাফুল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, “সৈকতের প্যান্টের পকেটে দুইটি মোবাইল ফোন পাওয়া গেছে। সেগুলোর একটি ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে স্বজনরা এসে লাশ সনাক্ত করেন।”

“ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর লাশ সেখানে ফেলে যায় দুর্বৃত্তরা,” বলেন তিনি।