২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় দেশে তৈরি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 06:18 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

সোমবার দুপুরে বাংলাবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার জানিয়েছেন।

গ্রেপ্তার মো. রিয়াদ (২০) সদরঘাট পানির ট্যাংকী এলাকার বাসিন্দা মো. মনিরের ছেলে।

পুলিশ কর্মকর্তা মর্জিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার রিয়াদ উঠতি সন্ত্রাসী। দুপুরে সে অস্ত্র নিয়ে বাংলাবাজার এলাকায় অবস্থান করছিল।”

গোপন সংবাদের ভিত্তিতে রিয়াদকে দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কাতুর্জসহ গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

রিয়াদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছে পুলিশ।