২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লরির ধাক্কায় একজন নিহত

চট্টগ্রামে লরির ধাক্কায় নিহত হয়েছেন এক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 12:36 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

রোববার রাতে আকবর শাহ থানার বিএসআরএম গেটে আমিনুল ইসলাম নামের (৫০) ওই ব‌্যক্তি লরির ধাক্কায় গুরুতর আহত হন।

পরে তাকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান।

আমিনুলকে হাসপাতালে আনা স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, “বিএসআরএমের একটি লরি রাস্তায় আমিনুলকে ধাক্কা দেয়।”

আমিনুলের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।