২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ইডিইউতে শীতকালীন সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া শুরু

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) শীতকালীন সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 08:54 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

রোববার ইডিইউ’র জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবারের মতো এবারও মেধা যাচাইয়ের মাধ্যমে শিক্ষার্থী  ভর্তি করা হবে। নগরীর প্রবর্তক মোড় ও গোসাইলডাঙা ক্যাম্পাস থেকে আগ্রহী শিক্ষার্থীরা ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন।

সকাল ১০টা থেকে অফিস চলাকালীন সময়ে ভর্তি ফরম পাওয়া যাবে।

আগামী ৮ ডিসেম্বর ভর্তি ফরম বিতরণ শেষ হবে। তারপর দিন ৯ ডিসেম্বর ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের।

‘মেধাবী’ শিক্ষার্থী এবং ভর্তির পর ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যানস ডিসটিঙগুইশ স্কলারশিপ, বোর্ড অব ট্রাস্টিজ গ্র্যান্টস, চেয়ারম্যানস আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট অ্যাওয়ার্ডস ও চেয়ারম্যানস মেরিট অ্যাওয়ার্ডস পাবে শিক্ষার্থীরা।

এছাড়াও ক্যাম্পাস জবের সুবিধা থাকবে বলেও বিজ্ঞপ্তি জানা হয়েছে।

ইডিইউতে বিবিএ, এমবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং গ্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে।