২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি বিএনসিসি’র সাবেক ক্যাডেটদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিএনসিসি নৌ শাখার সাবেক ক্যাডেটদের সংগঠন ‘অ্যাংকর চবি’ আত্মপ্রকাশ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 07:07 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

সম্প্রতি চবি নৌ শাখার সাবেক দুই সিইউও মোহাম্মদ বোরহান উদ্দিনকে সভাপতি ও সন্তোষ কুমার চাকমাকে সাধারণ সম্পাদক করে ২০১৬-২০১৭ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক সিইউও মো. জাহিদুজ্জামানকে জ্যেষ্ঠ সহ-সভাপতি, সাবেক সিইউও মো. আব্দুল হালিমকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

এছাড়া এক্স সিইউও মো. আজাহারুল ইসলাম সোহেলকে যুগ্ম সাধারণ সম্পাদক, এক্স সার্জেন্ট মাহাবুবুর রশিদকে কোষাধ্যক্ষ, এক্স সিইউও মোহাম্মদ শাহ আলমকে তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ও মো. জাহাঙ্গীর আলমকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- এক্স সিইউও নুরজাহান চৌধুরী আঙ্গিনা, এক্স কর্পোরাল মোহাম্মদ কামাল হোসেন ও এক্স সিইউও মো. সাহাদাৎ হোসেন ভূঁইয়া।