২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ু দূষণে বিলেট কারখানাকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

বায়ু দূষণের অপরাধে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ বাংলাবাজার এলাকার মাল্টি স্টিল কাস্টিং ইন্ডাস্ট্রিজকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 09:12 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক এ জরিমানা নির্ধারণ করেন।

অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার পরিচালক ওই কারখানা পরিদর্শনের পর বুধবার এ জরিমানা ধার্য করেন।

বায়ু দূষণের অপরাধে মাল্টি স্টিল কাস্টিং ইন্ডাস্ট্রিজকে দুই লাখ ৫৯ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

সংযুক্তা দাশগুপ্তা বলেন, এটিপি (এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়াই প্রতিষ্ঠানটি স্ক্র্যাপ লোহা থেকে বিলেট উৎপাদনের মাধ্যমে দূষিত ধোঁয়া পরিবেশে উন্মুক্তভাবে ছাড়ছিল।