ইয়াবা ও হেরোইনসহ চারজন গ্রেপ্তার
চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে শহীদ লেইন থেকে গ্রেপ্তারদের কাছে ইয়াবা ছাড়াও ৪৯ গ্রাম হেরোইনও পাওয়া গেছে বলে র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- জিয়াউর রহমান (৩৮), শাহিদ (২৮), রিংকু আক্তার (২৪) ও মোবারক হোসেন (২৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ লেইনের দুলাল সওদাগরের চায়ের দোকানের সামনে মাদক কেনাবেচার খবর পেয়ে মধ্যরাতে সেখানে যায় র্যাবের একটি দল।
র্যাব-৭ এর সিনিয়র এএসপি শাহেদা সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে পালানোর সময় চারজনকে গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
