২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাদার মধ্যে যুবকের লাশ

চট্টগ্রামে কাদায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 03:25 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

নিহত মো. রিপনের (১৯) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রাস্তার মাথা এলাকায়।

তিনি নগরীর অক্সিজেন এলাকার পূর্ব শহিদ নগরে থাকতেন।

বায়েজিদ থানার ওসি মো. মহসিন জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে অক্সিজেন এলাকার একটি ছয়তলা ভবনের পেছনে কাদার মধ্যে থেকে রিপনের লাশ উদ্ধার করা হয়।  

“ভবনটি থেকে পা ফসকে পড়ে কাদায় ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।”

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।