২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল মুদি দোকান

চট্টগ্রামের খুলশীতে এক মুদি দোকানে আগুন লেগে আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 01:20 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শনিবার গভীর রাতে তুলাতলী এলাকার সিডিএ আবাসিক এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম জানান।

তিনি বলেন, বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে দোকানের মালামাল পুড়ে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান নজরুল।