২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কিশোর ফুটবল লীগ শুরু মঙ্গলবার

চট্টগ্রাম মহানগরী কিশোর ফুটবল লীগ শুরু হচ্ছে মঙ্গলবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 11:42 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে এ বছর অনুষ্ঠিত হচ্ছে লীগের ২৭তম আসর।

রোববার সংস্থার কার্যালয়ে এ আসরের বিভিন্ন দিক তুলে ধরেন ফুটবল কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারিশ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী মঙ্গলবার থেকে নয়টি দল নিয়ে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে শুরু হবে এ লীগ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার লীগের উদ্বোধন করবেন।

নয়টি দল লীগ পদ্ধতিতে দুই গ্রুপে খেলবে এবং প্রতি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুটি করে চারটি দল সেমিফাইনালে খেলবে।

এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ এই আয়োজনে সহায়তা দিচ্ছে জানিয়ে ওয়ারিশ বলেন, লীগে অংশগ্রহণকারী প্রতিটি দলকে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক শায়েস্তা খান, এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের প্রতিনিধি আবুল কালাম আজাদ, ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র, ইবায়দুল হক লুলু, সংস্থার নির্বাহী কমিটির সদস্য তৈয়বুর রহমান, মিনহাজ উদ্দিন, সেকান্দর কবির উপস্থিত ছিলেন।