২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 03:56 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

রোববার বেলা একটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী আজিজ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান।  

“শহরমুখী বাসটির সঙ্গে সংঘর্ষে কক্সবাজারগামী পিকআপের চালক মোহাম্মদ ওসমান (৩২) এবং এক যুবক ঘটনাস্থলেই নিহত হন।”

আনুমানিক ২৫ বছর বয়সী নিহত যুবকের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

দুর্ঘটনায় আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।