চট্টগ্রামে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুইজন
চট্টগ্রামের পাহাড়তলী থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- আব্দুল মতিন (৩০) ও আব্দুল্লাহ আল মামুন (২৩)।
বৃহস্পতিবার সকালে সিগন্যাল কলোনি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়ুয়া জানিয়েছেন।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফেনীর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল নিয়ে নগরীর স্টেশন কলোনিতে যাচ্ছিল বলে জানিয়েছেন।”
মাদক উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
