২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ড প্রেস ক্লাবে নতুন কমিটি

দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি পেয়েছে সীতাকুণ্ড প্রেস ক্লাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 09:55 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার সদস্যদের ভোটে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি নির্বাচিত হয়।

কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সীতাকুণ্ড প্রতিনিধি এম সেকান্দর ও স্থানীয় পত্রিকা দৈনিক পূর্বকোণের প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী।

দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতিত্ব করেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু ও সঞ্চালনা করেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক আহবায়ক এম হেদায়েত।

সম্মেলন শেষে নির্বাচিত কমিটিকে অভিনন্দনের জানানোর মধ্য দিয়ে বরণ করে নেন ক্লাবের সদস্যরা।