২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পিডিবির অভিযানে সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

বকেয়া বিল থাকায় চারটি বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে তিনটি মামলা করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 06:23 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

সোমবার নগরীর কোতোয়ালি থানার আলকরন, আশরাফ আলী সড়ক, পাঁচবাড়ি ও পাথরঘাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায় বলে পিডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আদালতের নেতৃত্বদাতা চট্টগ্রাম পিডিবির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন মামলা ও সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানাও করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে তিন লাখ ৮১ হাজার টাকা বকেয়া বিল থাকায় তিন মামলার পাশাপাশি চারটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া অবৈধ মিটার ব্যবহার করায় দু্ই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।