চট্টগ্রামের বাসায় গৃহকর্তার বস্তাবন্দি লাশ
চট্টগ্রামের টেরিবাজারে এক ব্যক্তির বস্তাবন্দি লাশ তার বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত অঞ্জন ধর (৩৫) আফিনী গলির ওই বাসায় স্ত্রী ও শ্যালককে থাকতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে ঘটনার পর থেকে দুইজনকে পাওয়া যাচ্ছে না বলে কোতোয়ালি থানার এসআই সুমিত দাশ জানিয়েছেন।
তিনি বলেন, “বাসার দরজার বাইরে তালা লাগানো ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে।”
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে রয়েছে বলে জানান এসআই সুমিত।
