চট্টগ্রামের ইডিইউতে গবেষণা নিয়ে কর্মশালা
চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ‘গবেষণায় রেফারেন্সের গুরুত্ব’ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে সম্প্রতি এই কর্মশালা হয়।
ইডিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার উতারা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ইডিইউর সহকারী অধ্যাপক রাশেদ আল করিম কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রায় ১৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক রাশেদ আল করিম গবেষণায় ‘রেফারেন্স’ ব্যবহারের নানা খুঁটিনাটি তুলে ধরে বলেন, গবেষণা ছাড়া কখনোই জ্ঞানের শেষ স্তরে পৌঁছানো যায় না। সমস্যার শুরু থেকে শেষ পর্যন্ত খুঁজে বের করতে তাদের রেফারেন্সের সহযোগিতা নিতে হয়।
তিনি বলেন, অনকে সময় অন্যের বক্তব্য হুবহু তুলে ধরার কারণে গবেষণাপত্র গ্রহণযোগ্য হয় না। এজন্য তথ্যটি কীভাবে ব্যবহৃত হয়েছে তা জানার জন্যও রেফারেন্স দিতে হবে।
