চট্টগ্রামে প্রবাসীদের সন্তানদের বৃত্তি
চট্টগ্রামে অধ্যয়নরত প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক দিয়েছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়।
রোববার নগরীর নাসিরাবাদে অবস্থিত বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে চেক তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
চট্টগ্রাম জেলার প্রায় ১৫ লাখ মানুষ বিভিন্ন দেশে কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের পরিবার ও সন্তানদের জন্য ভবিষ্যতে আরও কল্যাণমূখী কর্মসূচি গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার।
তিনি বলেন, নিরাপদ অভিবাসনের জন্য সবাইকে সচেতন করতে হবে। একই সাথে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায়ও প্রশিক্ষিত হবে হবে।
অনুষ্ঠানে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ৭৯ জন শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির অর্থ বাড়ানো, প্রবাসীদের জন্য পৃথক আবাসন ব্যবস্থা, স্কুল ও কলেজ প্রতিষ্ঠা ও ভর্তি কোটার সংখ্যা বাড়ানোর আহবান জানান।
