২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো ভবন সংস্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রী নিহত

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 07:06 PM

Updated : 20 Aug 2022, 01:53 PM

নিহত সাইদুল হক (২০) ব্রাক্ষণবাড়িয়ার ইসলামপুর গ্রামের টেনু মিয়ার ছেলে।

সোমবার নগরীর চান্দগাঁওয়ের পাঠাইন্যাগোদা এলাকায় একটি পুরনো ভবন সংস্কার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর গুরুতর আহত অবস্থায় সাইদুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।