২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকালে ধরে পিটুনি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরী হাটে টাকা ছিনতাইয়ের সময় একজনকে ধরে পিটিয়ে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2016, 08:01 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

রোববার সকাল সাড়ে ১০টার দিকে চৌধুরী হাট কাঁচাবাজারের কাছে অজিত ট্রেডার্স নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ছয় লাখ টাকা স্থানীয় স্ট্যান্ডার্ড ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হাটহাজারীথানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণপিটুনিতে আহত জাহেদকে (২৫) পুলিশপাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কী পরিমাণ অর্থ ছিনতাই হয়েছে,সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

অজিত ট্রেডার্সের মালিক শিমুল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রতিষ্ঠানের এক কর্মচারী ছয় লাখ ৪৭হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে চারজন সশস্ত্র ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে তিন ছিনতাইকারী পালিয়ে যেতে পারলেও একজন ধরা পড়ে।”

পালিয়ে যাওয়া ছিনতাইকারীরা ১ লাখ ২২ হাজার টাকা নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।

শিমুল বলেন, “রিদওয়ান নামে এক যুবক তার সহযোগীদের নিয়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি।”

ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।