মাছ ধরার ট্রলার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার
চট্টগ্রামের পতেঙ্গায় গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার থেকে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার এবং সাতজনকে আটক করেছে করেছে র্যাব।
বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে র্যাব-৭ এর এএসপি চন্দন দেব নাথ জানিয়েছেন।
আটকরা হলেন- আবদুল হামিদ (২৪), সনসু আলম (৩০), আলতাছ (৪৮), বদি আলম (৫২), জসিম উদ্দিন (২১), আকতার কামাল (৩৬) ও নাছির (৩৮)।
বৃহস্পতিবার পতেঙ্গায় র্যাব কার্যালয়ে র্যাব-৭ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মিফতাহ উদ্দিন বলেন, “আমাদের কাছে খবর ছিল আনোয়ারার গহিরা এলাকার একটি চক্র মাছ ব্যবসার আড়ালে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসে।
“সে অনুযায়ী র্যাবের একটি দল গভীর সমুদ্রে টহল দিতে থাকে। রাত ৩টার দিকে একটি ট্রলারকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।”
উদ্ধার ইয়াবার মূল্য আনুমানিক ২০ কোটি টাকা বলে জানান তিনি।
আটক ‘খাজা আজমীর-২’ নামের ট্রলারটির মালিক আনোয়ার হোসেন উপজেলার দক্ষিণ পূর্বপাড়ার মৃত মাবু আলীর ছেলে বলে জানান কর্নেল মিফতাহ।
