২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফেনসিডিলভরতি ভ‌্যান আটক

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার এসি মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ একটি কভার্ড ভ্যান আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 09:40 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার বিকালে এই অভিযান চালানো হয় বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি চন্দন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “মাদক ব্যবসায়ীরা কভার্ড ভ্যানে কুমিল্লা থেকে চট্টগ্রামে ফেনসিডিল নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।”

তখন নগরীর হালিশহর থানার ১০ নম্বর গেইট এসি মসজিদ এলাকায় ওয়াপদা মেইন গেটের সামনে র‌্যাব তল্লাশি চৌকি বসায়।

“চট্টগ্রামমুখী একটি কভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে চেকপোস্টের আগেই গাড়ি থামিয়ে এতে থাকা লোকজন দৌড়ে পালিয়ে যায়। পরে ভ‌্যানে তল্লাশি চালিয়ে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়,”বলেন র‌্যাব কর্মকর্তা চন্দন।