২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাকাতির মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম নগর থেকে অস্ত্রসহ ডাকাতির মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 01:33 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

গ্রেপ্তারকৃত মো. ফরিদ (৩৫) চট্টগ্রামের পটিয়া উপজেলার চাপুড়ি গ্রামের মৃত জাফর আহম্মদের ছেলে।

শনিবার রাতে নগরীর পাহাড়তলি স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মো. সোহেল মাহমুদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পাহাড়তলি স্টেশন রোডের দক্ষিণ পাশে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কার্যালয়ের সামনে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে ফরিদ গ্রেপ্তার হয়।

“তার দেহে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।”

ফরিদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় ডাকাতির ঘটনায় একটি ও মারামারির একটি ঘটনায় মামলা রয়েছে বলে তিনি জানান।