চট্টগ্রামে নারকেলের ভেতর ইয়াবা পাচার, আটক ২
নারিকেলের ভেতরে করে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকালে নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গী বাজার এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ তাদের আটক করে অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা।
গ্রেপ্তার ফকির আহমেদ (৫২) ও নাজির আলম (২২) ইয়াবা নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রাম এসেছিলেন বলে জানান অধিদপ্তরের উপ-পরিচালক আলী আসলাম হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আগে থেকে খবর পেয়ে বিকালে ফিরিঙ্গী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
“শাহ আমানত সেতু এলাকায় বাস থেকে নেমে রিকশা নিয়ে আসছিল তারা। এসময় আগে থেকে অবস্থান নেওয়া অধিদপ্তরের সদস্যরা তাদের আটক করে।”
নারিকেলের খোসা খুলে এবং ভেতর থেকে নারিকেল বের করে পলিথিনসহ ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে পরিদর্শক ইব্রাহীম।
