কর্ণফুলী নদী থেকে যুবকের গলিত লাশ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক যুবকের গলিত দেহ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ৩২ থেকে ৩৩ বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় পাওয়া যায় নি।
বৃহস্পতিবার দুপুরে বন্দরের ৫ নম্বর জেটি সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বন্দর থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই যুবককে পাঁচ ছয়দিন আগে খুন করে নদীতে ফেলা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
“দুপুরে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।”
ওসি সেলিম জানান, যুবকটির পেটে রশি বাঁধা ছিল। তার পড়নে কোনো কাপড় ছিল না এবং শরীরে পচন ধরেছে।
