চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে।
বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আমিরুল ইসলাম ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অসুস্থতার কারণে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নুর মোস্তফা মারা যান।”
কারাগার থেকে পাওয়া তথ্যানুযায়ী জানা যায়, সীতাকুণ্ড থানার একটি নাশকতার মামলায় গত ২০ এপ্রিল থেকে কারাগারে আটক ছিলেন নূর মোস্তফা।
এর আগেও অসুস্থতার কারণে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১০ সেপ্টেম্বর হাসপাতাল থেকে তাকে কারা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
