ইডিইউ’র ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন বৃহস্পতিবার
চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ) চলতি বছরের ফল সেমিস্টারের শিক্ষা কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে ওরিয়েন্টশন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে বুধবার ইডিইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে ইডিইউ’র উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান, কোষাধ্যক্ষ অধ্যাপক শামস-উদ-দোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া এবং অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত থাকবেন।
৩০ অগাস্ট ইডিইউ’র ফল সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণদের বরণ করে নিতেই এ আয়োজন বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
