অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর বারৈয়া পাড়া থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে হাছি শাহ মাজার এলাকা থেকে বিধান কৃষ্ণ ঘোষ (২৮) নামের যুবককে গ্রেপ্তার করা হয় বলে চান্দগাঁও থানার ওসি আবু মোহাম্মদ শাহজাহান কবির জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিধানকে আটক করার পর তার শরীর তল্লাশি করে একটি দেশি একনলা বন্দুক পাওয়া যায়।
ওসি শাহজাহান বলেন, বিধানের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার কেরামতলী গ্রামে।
“ধারণা করা হচ্ছে সে মহেশখালী থেকে অস্ত্র এনে নগরীতে বিক্রি করে।”
