২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ হাজার ইয়াবাসহ এক ব‌্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 04:43 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

সোমবার সকালে নগরীর সদরঘাট এলাকা থেকে দিল মোহাম্মদ (৪৫) নামের ওই ব‌্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে দিল মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

“তার শরীর তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়।”

দিল মোহাম্মদের বাড়ি কক্সবাজারের উখিয়াতে।

তিনি সেখান থেকে ইয়াবাগুলো বিক্রির জন্য চট্টগ্রাম এনেছিলেন বলে জানান আসলাম।