২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ভ‌্যানচালক নিহত

চট্টগ্রাম নগরীর কর্নেল হাট এলাকায় লরির ধাক্কায় এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2016, 12:17 AM

Updated : 20 Aug 2022, 01:41 PM

রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কর্নেল হাটে চট্টগ্রামমুখী একটি লরি পেছন দিক থেকে রিকশাভ্যানটিকে ধাক্কা দেয় বলে আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লরির ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ভ্যানচালকের মৃত্যু হয়।

পুলিশ লরিটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।