২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জিপের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

চট্টগ্রাম শহরে গাড়ির ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 11:10 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

নিহত জাহিন (২১) নগরীর রাহাত্তারপুল এলাকার জহিরুল ইসলামের ছেলে। সে ঢাকার আহছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।

চকবাজার থানার ওসি নুরুল হুদা জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে দামপাড়া এম এম আলী রোডে জেলা শিল্পকলা একাডেমির সামনের এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই সড়কে একটি প্রাডো জিপ একটি রিকশাকে ধাক্কা দিলে চালকসহ তিন জন আহত হয়। এদের মধ্যে আরোহী জাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরেক আরোহী রিফাত (২২) ও হানিফ নামে রিকশাচালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর।

ঘটনার জন্য দায়ী প্রাডো জিপটির মালিক এম এ মনসুরের ছেলে আবদুর রহমান জামিলকে গাড়িসহ আটক করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।