২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে পুকুরে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 07:25 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

মঙ্গলবার সকালে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল এলাকার একটি পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

আনুমানিক ২৫ বছর বয়সী এ যুবকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি বলে জানান পটিয়া থানার এসআই মৃদুল বড়ুয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকার একটি পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে তাদের সহায়তায় পুলিশ লাশটি উদ্ধার করে।

এঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মান্নান বাবুল বাদী হয়ে পটিয়া থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বলে জানান এসআই মৃদুল।

মামলায় বলা হয়, আনুমানিক ২৫ বছর বয়সী যুবকটি বিভিন্ন সময়ে ওই এলাকায় দেখা যেত এবং মৃগী রোগে আক্রান্ত হতে অনেকে দেখেছেন।

মঙ্গলবার সকালে স্থানীয় একটি দোকানে বসে সে চা খেয়ে পুকুরের দিকে যেতে দেখেছেন বলে স্থানীয়রা জানায় বলে মামলায় উল্লেখ করা হয়।