২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কভার্ড ভ্যান থেকে সিলিন্ডারে ভরে গ্যাস বিক্রি, ২ জনের দণ্ড

বিপদজনকভাবে কভার্ড ভ্যান থেকে সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রি করায় চট্টগ্রামে দুইজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 09:23 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

বুধবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সৈয়দ বাড়ি এলাকায় জেলা প্রশাসনের ওই অভিযানে ১৫১টি সিলিন্ডার ও গ্যাস বিক্রির প্রায় ২৩ হাজার টাকাও জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- মো. হানিফ (১৮) ও বিধান বড়ুয়া (২৪)।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এভাবে গ্যাস বিক্রি করাটা অবৈধ এবং বিপদজনক।

“গ্যাস বিক্রি করার সময় হাতেনাতে দুইজনকে আটক করে তিন মাসের কারাদণ্ড, ১৫১টি সিলিন্ডার ও গ্যাস বিক্রির প্রায় ২২ হাজার ৯১২ টাকা জব্দ করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।”

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে র‌্যাব-৭ ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন।