২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বলতা থেকে জিয়ার পদক কেড়ে নেওয়া: আমীর খসরু

জিয়াউর রহমানের পদক ও খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্তকে সরকারের ‘দুর্বলতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 10:52 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় রোববার দলের রাঙ্গামাটি ও বান্দরবান জেলার নেতারা শুভেচ্ছা জানাতে গেলে মেহেদীবাগের বাড়িতে তাদের উদ্দেশে বক্তব‌্যের সময় এই মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, “বৈধতা নিয়ে সরকার নিজেই যখন দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ, তখন জিয়াউর রহমানের পদক ও খেতাব কেড়ে নেওয়ার সিদ্ধান্ত সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ। এটাই প্রমাণ করে সরকারের দুর্বলতা ও জনগণের মধ্যে সরকারের আস্থাহীনতা।”

‘স্বাভাবিক পথে’ তারেক রহমানকে মোকাবেলা করতে না পেরে সরকার অন্য পথ বেছে নিয়েছে বলেও দাবি করেন এই বিএনপি নেতা।

“অপরাজনীতি করে নেতা হিসেবে তারেক রহমানের অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।”

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, বান্দরবান পার্বত্য জেলা সভাপতি সাচিং প্রু ও রাঙ্গামাটি জেলা সহ-সভাপতি রফিক উদ্দিন।