২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে রেললাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের মিরসরাইয়ে চট্টগ্রাম-ঢাকা রেল লাইনের দুইপাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 10:01 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মিরসরাইয়ের চিকনি আস্তানা এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা অভিযান চালিয়ে ওই এলাকায় অবৈধ দখলে থাকা এক একর জমি পুনরুদ্ধার করেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানে অবৈধভাবে দখল করে রাখা সেমি পাকা ও কাচা মিলিয়ে ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানান তিনি।

অভিযানে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেল পুলিশ সহায়তা করেন।