২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটিতে শিক্ষামেলা

শিক্ষার্থীদের জমজমাট অংশগ্রহণে চট্টগ্রামে শেষ হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) দিনব্যাপী শিক্ষামেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 08:34 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

রোববার নগরীর প্রবর্তক মোড়ের ইডিইউ’র বর্ধিত একাডেমিক ভবনে এ শিক্ষামেলার আয়োজন করা হয়।

দিনব্যাপী এ শিক্ষামেলায় ছিল উচ্চ শিক্ষায় ভর্তিচ্ছুদের জন্য উচ্চ শিক্ষা বিষয়ক নানান তথ্য।

‘স্কলারশিপ ফ্যাসিলিটিজ’, ‘স্পট অ্যাডমিশন’, ‘ক্যাম্পাস জব’, ‘ক্যারিয়ার’, ‘প্লেসম্যান্ট সেল’ ও ‘ক্রেডিট ট্রান্সফার’র সুযোগসহ উচ্চ শিক্ষার গুরুত্বপূর্ণ সব তথ্য ছিল শিক্ষামেলায়।  

শিক্ষামেলার উদ্বোধন করেন স্থানীয় পত্রিকা দৈনিক পূর্বকোণের ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, “এ ‍যুগের তরুণরা উচ্চ শিক্ষা বিষয়ে বেশ সচেতন। এ শিক্ষামেলা উচ্চ শিক্ষায় আগ্রহীদের নিজেদের পছন্দের বিষয়গুলোকে যাচাই করে বেছে নেওয়ার সুযোগ দিয়েছে।”

ইডিইউ’র উপাচার্য অধ্যাপক সেকান্দার খান বলেন, “শুধু উচ্চ শিক্ষার তথ্যই নয়, এ মেলায় আমরা আমাদের যেসব শিক্ষার্থীরা দেশে-বিদেশে সাফল্য পেয়েছে সেসব তথ্যও তুলে ধরছি, যাতে তারা অনুপ্রাণিত হয়।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইডিইউ’র ট্রেজারার অধ্যাপক শামস উদ দোহা, পরিচালক শাফায়েত চৌধুরী, ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন ও ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার সজল বড়ুয়া।