চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা থেকে দুই হাজার ইয়াবাসহ চার জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তাররা হলেন- ফরিদ আলম (৫০), জসিম উদ্দিন (৩০), আজাদ হোসাইন (৩৫) ও আমীর আলী (৪৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গহিরা থেকে তারা এসব ইয়াবা নিয়ে নগরীতে আসে।
“আগে থেকে খবর পেয়ে সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে চারজনকে দুই হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।”
এ ঘটনায় অধিদপ্তরের চান্দগাঁও সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে সদরঘাট থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।
