২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদবিরোধী লড়াইয়ের ডাক চট্টগ্রামের সাংবাদিকদের

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন চট্টগ্রামের সাংবাদিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 07:50 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

শনিবার নগরীর প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত জঙ্গিবাদ বিরোধী মানবন্ধন ও সমাবেশ থেকে এই লড়াইয়ের ডাক দেওয়া হয়।

এতে সবাইকে বিভাজন ভুলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামের নামে যারা সহিংসতা করছে, তারা প্রকৃত অর্থে ইসলামকে কলংকিত করছে, তারা মানবতার শত্রু। তাদের কাছে দেশি-বিদেশি, শিশু, মহিলা কিংবা নামাজি কোনো ভেদাভেদ নেই।

কর্মসূচি থেকে এই অন্ধকারের শক্তির বিরুদ্ধে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বিএফইউজে’র সহ-সভাপতি শহীদুল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী আবুল মনসুর, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টচার্য বক্তব্য রাখেন।