২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জন্মদিন পালনে জড়ো হওয়া ১৮ জন গ্রেপ্তার

চট্টগ্রামে খালেদা জিয়ার জন্মদিন পালনে জড়ো হওয়া ১৮ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 08:53 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

সোমবার বিকালে হালিশহর থানার বারুনিঘাটা গলাচিপাপাড়ার একটি ভবনে জড়ো হওয়া ওই বিএনপিকর্মীদের নাশকতার উদ্দেশ‌্য ছিল বলে পুলিশের দাবি।

হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপিকর্মী। খালেদা জিয়ার জন্মদিন পালনের নামে তারা নাশকতার জন্য ওই রুমে জড়ো হয়েছিল।”

আলী ওরফে মামুন (৩৫) তার সহযোগীদের নিয়ে তার কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটছিলেন বলে স্থানীয়রা জানায়।  

ওসি প্রণব বলেন, “আমাদের কাছে খবর ছিল তারা ওই এলাকায় নাশকতা করবে। এর ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কিং আলীসহ ১৮ জনকে গ্রেপ্তার করে।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।