২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডিইউতে ‘অ্যাডমিশন ফেয়ার’

উচ্চশিক্ষায় ভর্তি বিষয়ে শির্ক্ষাথীদের ধারণা দিতে চট্টগ্রামে ‘অ্যাডমিশন ফেয়ার’ আয়োজন করছে বেসরকারি ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 07:30 PM

Updated : 20 Aug 2022, 01:26 PM

নগরীর প্রবর্তক মোড় ক্যাম্পাসে ২০ অগাস্ট দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে বলে ইডিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল দশটা থেকে শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ‘অ্যাডমিশন ফেয়ার’।

মেলায় ইডিইউতে স্পট অ্যাডমিশন, স্কলারসিপ ফ্যাসিলিটিজ, ক্যাম্পাস জব, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ও সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারসহ উচ্চশিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে শিক্ষার্থীদের।

মেলায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের নানান জিজ্ঞাসার জবাব দিতে মেলায় থাকবে আলাদা স্টল।

ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, উচ্চশিক্ষায় মেধাবীদের আরও এক ধাপ এগিয়ে নিতে এ আয়োজন।

তিনি বলেন, “বর্তমানে ইডিইউতে বিবিএ, এমবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষার সুযোগ আছে।”

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে যেসব শিক্ষার্থীরা ভালো করেছে এবং ইডিইউতে ভর্তির পর প্রথম সেমিস্টারে যারা ভালো ফলাফল করবে তাদের জন্য একাধিক বৃত্তির সুযোগ রয়েছে বলেও জানান তিনি।