পুকুরে অজ্ঞাত তরুণীর লাশ
চট্টগ্রাম নগরীর পোস্তার পাড় এলাকায় পুকুর থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে মাসুদ সওদাগর বাড়ির পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয় বলে থানার ডবলমুরিং থানার এসআই হাবিবুর রহমান জানিয়েছেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আনুমানিক ২০ বছর বয়সী তরুণীর লাশ উদ্ধার করা হয়।
এসআই হাবিবুর বলেন, সালোয়ার-কামিজ পরা তরুণীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
