সীতাকুণ্ডে ট্রাক-বাস সংঘর্ষে সুপারভাইজার নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাত জন আহত হয়েছেন।
নিহত মো. হাসান (৩২) শ্যামলী পরিবহনের বাসটির সুপারভাইজার ছিলেন।
রোববার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট বাজারের এঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
কুমিরা ফাঁড়ির সার্জেন্ট নিজামুল ফাহামি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
ফাঁড়ির এসআই নজরুল ইসলাম বলেন, এতে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। আহত অন্তত সাত জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
