চট্টগ্রামে আসবাব কারখানার আগুনে দগ্ধ শিশুর মৃত্যু
চট্টগ্রামের চান্দগাঁওয়ে আসবাবপত্র কারখানার আগুনে দগ্ধ এক শিশু চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
নিহত তাহেরা বেগম বাহা’র (৫) শরীরের শিশুটির ৫৯ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মৃণাল কান্তি দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বাহা মারা যায়। শিশুটির মা রাশেদা বেগমও অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
চান্দগাঁও থানাধীন বরিশাল কলোনির কাশেম মার্কেট এলাকার ছয়তলা ভবনের নিচতলায় একটি আসবাবপত্রের দোকানে শুক্রবার রাতে আগুন লাগলে এতে দগ্ধ হয়ে ওই ভবনের সাত বাসিন্দা হাসপাতালে ভর্তি হন।
