ব্রাহ্মণবাড়িয়া থেকে ‘অপহৃত’ দুই ছাত্রী চট্টগ্রামে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া থেকে ‘অপহৃত’ দুই স্কুল ছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গত ২৭ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে অষ্টম শ্রেণি পড়ুয়া ওই দুই ছাত্রীকে ‘অপহরণ’ করা হয়েছে উল্লেখ করে স্থানীয় থানায় জিডি করা হয়েছিল।
পরে দুই ছাত্রী চট্টগ্রামে অবস্থান করছে জানতে পেরে ‘অপহৃত’ এক ছাত্রীর বাবা বৃহস্পতিবার র্যাব-৭ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
এএসপি চন্দন বলেন, “অভিযোগের প্রেক্ষিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে র্যাবের একটি দল রাতে আমবাগান এলাকায় অভিযানে গেলে ‘অপহরণকারীরা’ দুই ছাত্রীকে রাস্তায় রেখে পালিয়ে যায়।”
অপহৃত দুই ছাত্রী জানিয়েছে, ২৭ জুলাই স্কুলে যাওয়ার পথে তাদের অজ্ঞান করে মাইক্রোবাসে তুলে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছিল।
‘অপহরণকারীদের’ ধরতে র্যাব চেষ্টা চালাচ্ছে জানিয়ে চন্দন বলেন, “আমাদের ধারণা তাদের ‘পাচারের উদ্দেশ্যে অপহরণ’ করা হয়েছিল।”
দুই ছাত্রীকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
