২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইইউ’র প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদে নতুন ডিন

বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদে ডিন হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক এম নুরুজ্জামান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 08:03 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

বৃহস্পতিবার সিআইইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম নুরুজ্জামান সিআইইউ’র প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে যোগ দিয়েছেন।

Image
অধ্যাপক এম নুরুজ্জামান

অধ্যাপক এম নুরুজ্জামান

ড. এম নুরুজ্জামান ১৯৭৬ সালে কমনওয়েলথ বৃত্তির আওতায় যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিক্স হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

একই প্রতিষ্ঠান থেকে তিনি পোস্ট ডক্টরাল থিসিস সম্পন্ন করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১৯৬৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হন অধ্যাপক নুরুজ্জামানা।

ড. নুরুজ্জামান লিবিয়ার বেনগাজির গারইউনুস বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্যাল সায়েন্স বিভাগে চেয়ারম্যান হিসেবে প্রায় ১৮ বছর দায়িত্ব পালন করেন।