২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিকর রাসায়নিক পদার্থে আইসক্রিম, কারখানাকে জরিমানা

ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে আইসক্রিম তৈরি করায় চট্টগ্রাম নগরীর এক আইসক্রিম কারখানা থেকে ২০০ কেজি আইসক্রিম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 06:54 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

বৃহস্পতিবার নগরীর খুলশি এলাকার ঝাউতলা বাজারে অভিযান চালিয়ে পপুলার আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

Image
ম্যাপ: চট্টগ্রাম

ম্যাপ: চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পপুলার আইসক্রিম নামের এ কারখানায় স্বাস্খ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিযে চকবার আইসক্রিম বানানো হচ্ছিল।

“এছাড়াও আইসক্রিম তৈরিতে ক্ষতিকর রংও ব্যবহার করা হচ্ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি কারখানা থেকে ২০০ কেজি আইসক্রিম জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।”

এদিকে একই আদালত নগরীর টাইগারপাস এলাকায় আলাদা আরেকটি অভিযানে চালিয়ে ড্রাইভিং লাইসেন্স না থাকা ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১০টি যানবাহনকে নয় হাজার ২০০ টাকা জরিমানা করে বলে জানান ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম।