চট্টগ্রামে বৃষ্টিতে মানুষের দুর্ভোগ
নিম্নচাপের কারণে রাত থেকে বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামের বাসিন্দার।
মঙ্গলবার রাতে শুরু হওয়া বৃষ্টি বাড়তে বাড়তে বুধবার সকাল ১১টা পর্যন্ত চলে। বেলা সাড়ে ১২টার পর বৃষ্টি কমে আসলেও নগরীর বিভিন্ন স্থানে পানি আটকে যাওয়ায় শুরু হয় জনদুর্ভোগ।
আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবারও ভারি বর্ষণের আভাস দিয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মুশফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিম্নচাপের প্রভাবে ভারি বর্ষণ হচ্ছে।
“বৃহস্পতিবারও ভারি বর্ষণ হতে পারে। বুধবার বেলা ১২টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ৭৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।”
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
মৌসুমি নিম্নচাপটি বুধবার সকাল ৬টায় খুলনা অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় ছিল; এটি আরও অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বৃষ্টির কারণে চট্টগ্রামের কর্মজীবী মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানমুখী শিক্ষার্থীরা সকালে ঘর থেকে বেরিয়েই ভোগান্তিতে পড়েন।
নগরীর আগ্রাবাদ এক্সেস সড়ক ও হালিশহরের কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায়ও পানি জমলেও বেলা বাড়ার সাথে সাথে নামতে শুরু করে। তবে করলেও এক্সেস রোড ও হালিশহরের পানি নামেনি।
