২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএইচপির শিপইয়ার্ডে সুইডেনের রাষ্ট্রদূত

চট্টগ্রামের ভাটিয়ারিতে বেসরকারি শিল্পগ্রুপ পিএইচপির মালিকানাধীন শিপইয়ার্ড পরিদর্শন করেছেন বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান  ফ্রিসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 11:31 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

সোমবার দুপুরে রাষ্ট্রদূত পরিদর্শনে গেলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান শিপইয়ার্ডটির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকু।

রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে পিএইচপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশে শিপব্রেকিং সম্ভাবনাময় শিল্পে রূপান্তরিত হচ্ছে। অতীতের দুর্নাম মুছে আবার ঘুরে দাঁড়াচ্ছে এ শিল্প।”

পিএইচপি শিপইয়ার্ডের মান নিয়ে রাষ্ট্রদূত ফ্রিসেল সন্তোষ প্রকাশ করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকু বলেন, “জাহাজভাঙ্গা শিল্পের কারণে পরিবেশ দূষণ রোধে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।

“নরওয়েসহ অনেক দেশ এগিয়ে এসেছে। সেই সাথে আইএমও এবং বাংলাদেশ সরকারও কাজ করে যাচ্ছে। অচিরেই এ শিল্প সম্পর্কে সব নেতিবাচক ধারণা দূর হবে।”

বাংলাদেশে বর্তমানে গড়ে প্রতি বছর ২৫ থেকে ৩০ লাখ মেট্রিক টন পুরনো জাহাজ আমদানি করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।