চট্টগ্রামে দুর্ঘটনায় শ্রমিকসহ ২ জনের মৃত্যু
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় শ্রমিকসহ দুই জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় ভবন থেকে পড়ে গিয়ে একজন এবং বন্দরটিলা এলাকায় নিজ বাসায় মোবাইলে চার্জ দিতে গিয়ে তড়িতাহত হয়ে অপরজন নিহত হন।
তারা হলেন, সুমন বড়ুয়া (৪০) ও মোহাম্মদ জনি (২৬)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, সকালে সিমেন্ট ক্রসিং এলাকায় তিনতল ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে মারা যান শ্রমিক সুমন বড়ুয়া।
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুমন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার উপালি বড়ুয়ার ছেলে।
ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার নয়ারহাটে সিরাজ মিয়ার ভাড়াঘরে সোমবার দুপুরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুরৎস্পৃষ্ট হয়ে জনি নামে এক যুবক মারা যান বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পংকজ বড়ুয়া।
জনি কুড়িগ্রাম জেলার অলিপুর এলাকার খোরশেদ আলমের ছেলে।
